রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনি বার্তা বহন করে।রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবেএ মাসকে ঘিরে সমাজে কিছু কুসংস্কার আছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেমন রজব মাসে হাজারি রোজা বলতে কোনো রোজা নেই। এটি বানোয়াট। (কিতাবুল মাওদুয়াত, ইবনুল জাওজি : ২/২০৮, তালখিসুল মাওদুয়াত, পৃষ্ঠা ২০৯) এ ছাড়া জাহেলি যুগে এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো, যাকে ‘আতিরা’ বলা হতো। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ধরনের কুসংস্কার থেকে বিরত থাকার আদেশ করেছেন। (বুখারি: ৫৪৭৩) তাই রজব মাস ঘিরে এ ধরনের কোনো কুসংস্কারে লিপ্ত হওয়া যাবে না। অনেকের মধ্যে আবার সন্দেহ কাজ করে এই মাসে বিয়েশাদি করা যাবে কি না? রজব মাসে বিয়েশাদি নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে পাওয়া যায় না। তাই এ ধরনের প্রশ্ন করাই অবান্তর।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
