চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পেয়েছে।তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবার যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধারে।তিনি উল্লেখ করেন, এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন।এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনা উল্লেখ করেন।এ ছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে- অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।বিবৃতিতে জানানো হয়, তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে ড. ইউনূস বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।এদিকে, অধ্যাপক ইউনূস গতকাল ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫; সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।প্রধান উপদেষ্টা গতকাল ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন।এ ছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানা পাঁচবাগ চৌকা গোল চত্বর এলাকায় এই Read more

যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও
যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য Read more

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ তথ্য Read more

নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের Read more

আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। Read more

কুড়িগ্রামে ৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
কুড়িগ্রামে ৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীর কোনো সন্ধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন