কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পিকআপ ভ্যান চালক ঢাকার যাত্রবাড়ী এলাকার দক্ষিণ কুতুবখালীর দনিয়া এলাকার শাহজাহান শেখের ছেলে মো. মিরাজ (৪১)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দু-মড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক মিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক নিজ হেফাজতে নেয়। দুর্ঘনার পর ট্রাকচালক পালিয়ে যায়।এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত পিকআপ ও ট্রাক নিজ হেফাজতে নেই। ট্রাকচালক পলাতক রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন ‘ইখা
Source: সময়ের কন্ঠস্বর
