ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধরা যাত্রীবাহী ওই বাসে আগুন দেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাস চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে এবং বাসে অগ্নিসংযোগ করেন।ঘটনার কারণে মহাসড়কের দু’পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। নিহত পথচারী কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মো. সিরাজুল হক (৭৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় যাচ্ছিলেন। মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী ‘নিউ একতা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নিয়ে কোরপাই এলাকায় আটক করে। এরপর বাসের যাত্রীরা নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক Read more

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা, ঈদযাত্রায় চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমগ্র সুনামগঞ্জ জেলা ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তার এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছে বর্ডার গার্ড Read more

তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে Read more

কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কর্মীদের বডি ওর্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্পত্তির সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কর্মীদের Read more

কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা
কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে Read more

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন