টানা ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। এ উপলক্ষে তাকে দেওয়া সংবর্ধনায় লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এতে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিটে নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। এসব অপসারণে মাঠে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন তারা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ
উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার ভালুকিয়া রোডে Read more

কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “এ দেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই Read more

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে Read more

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন