লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যাত্রীদের সম্পত্তির সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু করেছে। রবিবার (২১ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিমানের গ্রাহকসেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিদেশ থেকে আগত অনেক যাত্রী লাগেজ কর্তনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দায়ী করে থাকেন। কিছু অসাধু চক্রের জড়িত থাকার অভিযোগও রয়েছে। এই পরিস্থিতিতে, যাত্রীদের সম্পত্তি রক্ষা, লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং দায়ী স্টেশন বা ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর করেছে।উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাস থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নিজস্ব ফ্লাইটের ব্যাগেজ ডেলিভারি কার্যক্রমে কর্মীদের দেহে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করেছে। ইতিবাচক ফলের পরিপ্রেক্ষিতে, এখন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী সব আন্তর্জাতিক এয়ারলাইনকেও এই বডি ওর্ন ক্যামেরাভিত্তিক নিরাপত্তা সেবা দেওয়া হচ্ছে।এ প্রসঙ্গে পরিচালক বদরুল হাসান লিটন বলেন, ‘আমাদের যাত্রীদের সম্পত্তি ও সেবার গুণগতমান রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই বডি ওর্ন ক্যামেরা প্রযুক্তির সম্প্রসারণ লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এটি যাত্রীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি আমাদের কর্মীদের পেশাদারিত্বকে আরও উজ্জ্বল করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই উদ্যোগের মাধ্যমে আমাদের সার্বিক যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে।’বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরন্তর যাত্রীসেবা ও নিরাপত্তা মানোন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেবার মান নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন উদ্যোগটি যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং লাগেজ সংক্রান্ত অভিযোগ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৬ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় গাড়ির হেলপার নিহত ও আহত  অন্তত ১৫ জন।সোমবার (০৭ জুলাই) Read more

আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী
আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে বিএনপির শোক র‌্যালীর সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'এই Read more

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার Read more

ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস
ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার (২১ সেপ্টেম্বর) Read more

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন