বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঘিরে অস্বস্তি ও অনিশ্চয়তার খবরই সামনে আসছে। টুর্নামেন্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ প্রস্তুতির বদলে আলোচনায় উঠে আসছে ব্যবস্থাপনাগত দুর্বলতা।বৃহস্পতিবার সকালটা শুরু হয় চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে। দুপুরের দিকেই নতুন করে বিতর্কে জড়ায় নোয়াখালী এক্সপ্রেস। পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবের অভিযোগ তুলে দলীয় অনুশীলন ছেড়ে চলে যান প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের।দুজনেই অনুশীলন ভেন্যু ত্যাগ করেন এবং পরে হোটেলে ফিরে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। বিমানের টিকিট কাটা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তালহা জুবায়ের। তার ভাষ্য, কোচ হওয়া সত্ত্বেও দল পরিচালনা কিংবা অনুশীলন সংক্রান্ত কোনো বিষয়েই তাদের জানানো হয়নি।তালহা জানান, অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল, স্ট্যাম্পসহ মৌলিক সরঞ্জামেরও ঘাটতি ছিল। ঢাকায় থাকাকালে নির্ধারিত সময়ে বল না পাওয়ায় খেলোয়াড়দের কাছ থেকে বল নিয়ে অনুশীলন চালাতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় কাজ চালিয়ে যাওয়াকে অসম্ভব মনে করছেন কোচ দুজন। তাদের দাবি, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো কোনো পারিশ্রমিক বা ডে-অ্যালাউন্স দেওয়া হয়নি। সবকিছুই পরিচালিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব লোকজন দিয়ে, ফলে কোচ হিসেবে দায়িত্ব পালনের সুযোগও থাকছে না।আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। বিকেল তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই এই দুই দল ঘিরে তৈরি হওয়া বিতর্ক বিপিএলের প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন
২৭ বছরের যাত্রায় থেমে গেল সিইউএফএল, গ্যাস সংকটে বন্ধ উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) ২৭ বছর ধরে কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ Read more

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের Read more

চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ
চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন