মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম আকন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি গ্রামের মৃত আব্দুল করিম আকনের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়িতে নিজ ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ লাগানোর মুহূর্তেই তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী
রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত Read more

একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় Read more

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন