সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ) বিএন। ১৪ সদস্যের একটি টিমের সঙ্গে যৌথভাবে এ অভিযানে অংশগ্রহণ করে পাথরঘাটা ট্রাফিক পুলিশের একটি দল।বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই করা হয়। এ সময় মোট ১৮০টি মোটরসাইকেল তল্লাশি করা হয়।তল্লাশিকালীন ১৪টি মোটরসাইকেলের হেলমেট ব্যবহার ও কাগজপত্রে ত্রুটি পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিয়ম লঙ্ঘনের দায়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ) বিএন জানান, বর্তমান চলমান পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ

টাঙ্গাইলের সখীপুর অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।বৃহস্পতিবার Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন
জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐতিহাসিক ও বাধ্যতামূলক সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হবে বলে Read more

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প
গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হয় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। পরে মুক্তি পাওয়ার ঘটনায় Read more

কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল
কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিজেও নদীর Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন