পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। তবে অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষক দল নেতা আব্দুল মমিন পালিয়ে যান। ফলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত দুধ ও সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়।ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আসামি পলাতক থাকায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি, তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম ও অভিযুক্ত আব্দুল মমিনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, ‘এমন ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমি এখনই খোঁজ নিচ্ছি। যদি এমন অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি

১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় Read more

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।গতকাল সোমবার Read more

বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ
বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি জব্দের আদেশ Read more

ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের

সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু Read more

ভোলায় ইয়াবাসহ চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক
ভোলায় ইয়াবাসহ চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক

ভোলায় নৌবাহিনীর হাতে ইয়াবাসহ রমজান আলী ওরফে রনি নামের এক চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ সময় তার থেকে বেশ Read more

মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী

দেশে চলতি বছরের মার্চ মাসে ৪৪২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। তারমধ্যে ধর্ষণ ১৬৩ এবং ধর্ষণচেষ্টার শিকার ৭০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন