যশোরের অভয়নগরে টেকা নদীর ওপর নির্মাণ করা বিকল্প কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়া সাঁকোটি গত সপ্তাহে যানবাহনের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভেঙে গেলে যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, সাঁকো ভেঙে পড়ায় উপায়ান্তর না পেয়ে অনেক মানুষ নৌকায় করে নদী পার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা মোটরসাইকেল আরোহীরা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে গন্তব্যে পৌঁছাচ্ছেন।অভয়নগরের বারান্দী ও দিঘলিয়া গ্রামের শতাধিক শিক্ষার্থী মণিরামপুর টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। সাঁকো ভেঙে পড়ায় তারা এখন বিদ্যালয়ে যেতে পারছে না। নওয়াপাড়া-মণিরামপুর সড়ক ব্যবহার করে দুই উপজেলার অন্তত ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষ নিয়মিত এই কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করতেন। জরুরি রোগীদের হাসপাতালেও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।পায়রা বাজার এলাকার বাসিন্দা ভ্যানচালক সোলাইমান হোসেন বলেন, “এই সাঁকো দিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। সাঁকো ভেঙে যাওয়ায় এখন চলাচল বন্ধ হয়ে গেছে। স্কুল-কলেজে যাওয়া প্রায় বন্ধ। মানুষ বাধ্য হয়ে নৌকায় পারাপার হচ্ছে।”বারান্দী গ্রামের নির্মাণ শ্রমিক রায়হান উদ্দিন জানান, “অসুস্থ স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ি। পরে বাধ্য হয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে হাসপাতালে পৌঁছাতে হয়েছে।”পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, “একমাত্র সংযোগ সেতুটি ভেঙে পড়ায় কর্মজীবী মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সেতু পারাপার হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে।”অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু জানান, “জনদুর্ভোগের কথা বিবেচনা করে সাঁকো সংস্কারের জন্য প্রকল্প থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর টেকা নদীর ওপর ৭ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৫০৭ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। তবে সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হলেও আইনি জটিলতার কারণে চার বছর ধরে কাজ বন্ধ রয়েছে। মানুষের চলাচলের সুবিধার জন্য বিকল্প কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ৩ দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর
আজ ৩ দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালি-তে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় Read more

চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।শনিবার (৪ মে) রাত ১২টা Read more

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’
‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।মঙ্গলবার Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন