সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, হাবিবপুর ও বাড়িমজলিশ ঈদগাহ এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ১৫টি দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা ঈদগাহ এলাকার মুজিবুর রহমানের একটি ভাঙারির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ফার্নিচার দোকান, মোবাইল সার্ভিসিং দোকান, খেলনার দোকান ও স্টিলের আলমারির দোকানসহ মোট ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিছু মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশ মালপত্র রক্ষা করা যায়নি। অনেক ব্যবসায়ী ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।মোবাইল সার্ভিসিং দোকানের মালিক রিয়াদ হোসেন বলেন, “আগুনে আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”সোনারগাঁ ফায়ার সার্ভিস সাব-স্টেশনের অফিসার ওসমান গণি জানান, “একটি ভাঙারির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার
সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার

সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে Read more

ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ
ফেসবুক-ইউটিউবে আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: উপদেষ্টা আসিফ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া Read more

অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত Read more

যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে
যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে

যশোরে ‘মারণাস্ত্র’ হিসেবে ধারালো অস্ত্র ‘ছুরি’ ব্যবহার করা হচ্ছে। এতে গত ১৩ দিনে ১৬ জনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে Read more

গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন