রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।জানা গেছে, ক্লিনিকের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে চোরেরা ওজন মাপার মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিক গ্লুকোমিটার ১টি, ১ বক্স ইনটেক ওষুধ, ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচির সেটসহ দুটি আলমারির তালা ভেঙে কাগজপত্র এলোমেলো করে দেয়।ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি আবুল হোসেন বলেন, ‘সকালে এসে দেখি তালা ভাঙা, ভিতরে ঢুকে চুরির ঘটনা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের জানানো হয়। কে বা কাহারা এমন ঘটনা ঘটাতে পারে ধারণা করা যাচ্ছে না।’বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিদর্শক মো. জালাল উদ্দিনকে পাঠানো হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটিতে সিকিউরিটি গার্ড না থাকায় এমন চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) Read more

বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া
বাকৃবি শিক্ষার্থীর উদ্ভাবনে খামার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া

বাংলাদেশের খামার ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার Read more

সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী
সংসারে অভাব-অনটন, দুঃখে একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার Read more

জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ Read more

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন