শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালি-তে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়।সরকারি সূত্রগুলো জানিয়েছে, চাঁদ দেখার ভিত্তিতেই এসব দেশে রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে। ফলে এক মাস সিয়াম সাধনার পর মুসলিমরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করছেন।বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হয়ে থাকে। এ কারণে কোথাও একই দিনে ঈদ উদ্‌যাপিত হলেও, অন্য দেশে তা একদিন বা তার বেশি সময় পর পালিত হয়।এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আরও একটি রোজা পূর্ণ করে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। একইভাবে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে। এছাড়া অস্ট্রেলিয়া-তেও শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৯ মার্চ রমজান মাস শেষ হয়ে ২০ মার্চ থেকে শাওয়াল মাস শুরু হবে।পবিত্র ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে ভিন্নতা থাকলেও উৎসবের তাৎপর্য ও আনন্দে নেই কোনো ভিন্নতা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে
মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ Read more

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মন্টু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক Read more

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ
আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে Read more

চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ
চলন্ত রিকশা থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী Read more

জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ
জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন