ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্য শফিকুল ইসলাম। সংবাদ প্রকাশ ও একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি পুলিশ এমন অভিযোগ স্থানীয়দের।অভিযুক্ত শফিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের গুয়াগাঁতী গ্রামের হাজী আব্দুস ছোবাহানের ছেলে। আগে গরুর ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও ব্যবসায় লোকসানের পর প্রায় চার বছর আগে তিনি লিবিয়ায় পাড়ি জমান। সেখানে গিয়ে ভূমধ্যসাগর হয়ে ইতালি পাঠানো মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত হন বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে শফিকুল ইসলামের মাধ্যমে অন্তত অর্ধশতাধিক মানুষের কাছে থেকে টাকা নিয়েছেন এর অধিকাংশ মানুষ কে পাঠাতে পারেননি। প্রতিজনের কাছ থেকে ১৯ থেকে ২০ লাখ টাকা করে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিমানে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে প্রথমে সৌদি আরব ও পরে মিশর হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে অমানবিক পরিবেশে আটকে রেখে শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্পিডবোটে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করা হয়।ভুক্তভোগীরা জানান, চুক্তি অনুযায়ী নিরাপদ ও বৈধ পথে ইতালি পাঠানোর কথা থাকলেও বাস্তবে তাদের জীবন-মরণ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ইতালিয়ান কোস্টগার্ড উদ্ধার না করলে প্রাণহানির আশঙ্কা ছিল।এ বিষয়ে শফিকুল ইসলামের পরিবারের সদস্যরা প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তার ভাই আব্দুস ছালাম স্বীকার করে বলেন, তিনি লিবিয়ায় অবস্থান করে ভূমধ্যসাগর হয়ে মানুষ ইতালি পৌঁছে দেওয়ার কাজে জড়িত এবং এর বিনিময়ে অর্থ পান।স্থানীয়দের অভিযোগ, মানবপাচারের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও শফিকুল ইসলাম এখনো এলাকায় অবাধে চলাফেরা করছে। সংবাদ প্রকাশ হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এতে এলাকায় ভীতি ও ক্ষোভ বাড়ছে।বিশেষজ্ঞদের মতে, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী প্রতারণা বা প্রলোভনের মাধ্যমে কাউকে অবৈধভাবে বিদেশে পাঠানো গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।সেইফ মাইগ্রেশনের উন্নয়ন কর্মী ও রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম  বলছেন, মানবপাচার বন্ধে শুধু ভুক্তভোগীদের সচেতন করলেই হবে না, দালালদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন ইতালি মানবপাচার চক্রের যারা আছে তাদের কে গ্রেপ্তার করা হবে।  ইতিমধ্যে একটি মানবপাচার চক্রের সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে, পর্যায়ক্রমে সবাই কে আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ Read more

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালী নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই সম্পর্কের অবনতি হচ্ছে ভারত পাকিস্তানের। পাল্টপাল্টি পদক্ষেপে Read more

পদ্মায় নিখোঁজের ৭ দিন পর সুকানির মরদেহ উদ্ধার
পদ্মায় নিখোঁজের ৭ দিন পর সুকানির মরদেহ উদ্ধার

ফরিদপুরের পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে গিয়ে নিখোঁজের সাতদিন পর সুকানি আরিচ শেখের (৪৫) মরদেহের সন্ধান মিলেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে Read more

যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার
যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার

জমে উঠেছে দক্ষিণ বঙ্গের যশোরের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজার। এবছর আমের বাম্পার ফলন হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন Read more

বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের Read more

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান: ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন।সোমবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন