আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে-পরে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।তফশিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পরিপত্র জারি করে ইসি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে)নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে Read more

ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই
টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ক্লুলেস (সূত্রবিহীন) একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রায় সাড়ে তিন বছর পূর্বের চাঞ্চল্যকর রফিকুল ইসলাম Read more

প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে দেড় লাখ দিরহাম করে জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন