রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাংশা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে উপজেলা দক্ষিণাঞ্চলের মানুষের। যে কারনে চরম দুর্ভোগে পড়েছে উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ২০২৪ সালে কাজ শেষ করার কথা। ধীর গতিতে কাজ হওয়ায় তা এখনো শেষ হয়নি। সেতু নির্মাণের জন্য একটি রাস্তা করা হয়েছে। মাঝে মাঝেই পানির স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায়। ফলে যানবহন নিয়ে পারাপারে ভোগান্তিতে উপজেলার সরিষা, কলিমহর ও কসবামাজাইল ইউনিয়নসহ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মানুষ। নির্মানাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা দাবি তাদের।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই উপজেলা প্রকৌশলীকে অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে আশা করি দ্রুতই এর একটা সমাধান হবে।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান বলেন, ২০২৪ সালে কাজটি সম্পন্ন করার কথা ছিলো। সেতুর ডিজাইন ও ঠিকাদার জটিলতায় নির্মাণ কাজ পিছিছে গেছে। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আজকের মধ্যে ডাইভারশন সড়কটি সংস্কার করে ইজিবাইক, মোটরসাইকেল যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেতু দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন Read more

ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন
ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন যাপন করছে সেখানে Read more

ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন