ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন।সোমবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ১৭৭টি ইলিশ মাছ এবং আনুমানিক ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।তিনি আরও জানান, নদীতে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও অপসারণ করা হয়েছে। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় জেলে ও জনসাধারণকে মা ইলিশ রক্ষায় সচেতন করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন