জমে উঠেছে দক্ষিণ বঙ্গের যশোরের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজার। এবছর আমের বাম্পার ফলন হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে আসছে বিভিন্ন জাতের আম, সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পাইকাররা। দক্ষিন পশ্চিমবঙ্গের বৃহৎ এই আমের পাইকারী বাজার থেকে প্রতিদিন প্রায় ৮/১০ হাজার মন আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।জানা যায়, উপজেলা প্রশাসন গত ৬ মে গোবিন্দভোগ আম গাছ থেকে পেরে বাজারজাত করার অনুমতি দেয়। বাগুড়ী বেলতলা আমের পাইকারী বাজারে গিয়ে দেখা যায়, গোবিন্দভোগ আমের প্রচুর সমাগম। এছাড়া গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোলাপখাস, বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম দেখতে পাওয়া যায়। আগামী ২১ মে থেকে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া এবং ৬ জুন থেকে  অম্রপালি ও মল্লিকা বাজারে আসার কথা রয়েছে।এব্যাপারে বেলতলা আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, বাজারে ফর্মা যুক্ত আম বিক্রির সূযোগ নেই আর অপরিপক্ক আম আসলে তা আচারের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিগত সময়ে গাড়ি প্রতি ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত চাঁদা দেওয়া লাগতো। কিন্তুু এ বছর চাঁদা না দেয়ায় স্বাচ্ছন্দে কেনাবেচা হচ্ছে।এ বাজারে প্রতি মন গোদিন্দভোগ দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, বোম্বাই আম এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা, শরিখাস আম এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ এবং গোলাপ খাস জাতের আম মন প্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।রাজশাহী চাপাইনবাবগজ্ঞ থেকে আম কিনতে আসা পাইকারী ব্যবসায়ী রেজাউল করিম বলেন, আমি অনেক বছর যাবৎ এখান থেকে আম কিনে ব্যবসা করছি। কিন্তুু এ বছর কোন চাঁদা না দেয়ায় লাভটা একটু বেশি হবে। এভাবে আমরা এখান থেকে আম কিনে নিয়ে যেতে পারি সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট
সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার Read more

ঝালকাঠিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেলা ছাত্রলীগ নেতা কারাগারে
ঝালকাঠিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেলা ছাত্রলীগ নেতা কারাগারে

অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ছাত্রলীগের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’
রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’

সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরাণভূমি। কোথাও আর পাথর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন