আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী কে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টায় বিক্ষোভ মিছিলটি শহরের দেওয়ানি মসজিদ থেকে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এতে মৌলভীবাজার শহর শাখা শিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়, শহর শাখা শিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সাবেক শহর সভাপতি ফখরুল ইসলাম, সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ। শহর সেক্রেটার কাজী দাইয়ান আহমদ বলেন, আমাদের শরিফ উসমান হাদি ভাই দীর্ঘ সাত দিন জীবনের সাথে সংগ্রাম করে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা উনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা প্রশাসনকে দেত্যহীন কণ্ঠে বলতে চাই শরিফ ওসমান হাদীর উপর হামলার আট দিন অতিবাহিত হতে লাগলো কিন্তু আজ পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি আর কোন জুলাই যোদ্ধার উপর যদি কোন আঘাত আসে, যদি কোন হত্যার পরিকল্পনা আসে। তাহলে বাংলাদেশের প্রতিটি ছাত্র-জনতা আবার বিপ্লবী আগুনে জ্বলে উঠবে। শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

মোদি-জেলেনস্কির ফোনালাপ
মোদি-জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে Read more

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন