যশোর শহরতলীর দাইতলা ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৩৫ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণসহ আটক যুবক বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৪)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল শহরতলীর যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা আবু বক্কর সিদ্দিক নামের এক যুবককে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে Read more

আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার
আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার পর অভ্যন্তরীণ Read more

নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা
নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা

নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নববর্ষের রাতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো হচ্ছে এবং ফানুস ওড়ানো হচ্ছে। রাত ১২টা বাজতেই বিকট Read more

ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক
ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজ ঘরের চালে ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ নারীর আত্মহত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন