ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।ইয়েমেনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।রোববার সকালের দিকে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের কেন্দ্রে দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনি বাহিনী।তিনি বলেন, ইয়েমেনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে ‘ফিলিস্তিন-২’ নামের একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।ইয়াহিয়া সারি বলেন, ‘‘রোববার ভোরে যে অভিযান পরিচালনা করা হয়েছে, তা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলা ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাম্প্রতিক হামলার সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে।ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তা বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে যে সাহসী ও অবিচল প্রতিরোধ ইরানের নেতৃত্ব, তার জনগণ, সেনাবাহিনী দেখিয়েছে; ইয়েমেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং কৌশলগত স্থাপনায় ধারাবাহিকভাবে আঘাত হানছে। এ সময় তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের অবসান ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত গাজাবাসী এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে Read more

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বির দুই সহযোগীসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বির দুই সহযোগীসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ Read more

তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ Read more

কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

আজ ২১ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২১ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাশ করেনি কেউ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন