দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের আশ্রয় নয়, বরং মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বারখাইন ইউনিয়নে নির্মিত শত শত আশ্রয়ণের ঘরের বেশিরভাগই দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। বসবাস করছেন না প্রকৃত বা বরাদ্দপ্রাপ্ত উপকারভোগীরা। বরং ফাঁকা ঘরগুলোর দখল নিয়েছে মাদকসেবী ও নানা অপরাধে জড়িত কিছু ব্যক্তি। রাত নামতেই এসব ঘর রূপ নেয় মাদকসেবনের আস্তানায়—যেখানে চলে গাঁজা, ইয়াবা ও নেশাদ্রব্য সেবনের মহোৎসব।উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তথ্য অনুযায়ী, বারখাইন ইউনিয়নে চার ধাপে মোট ৪১৫টি ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে, এই ঘরগুলোর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ফাঁকা পড়ে আছে।একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাদের বাড়িঘর আছে, তারাই পেয়েছেন ঘর বরাদ্দ। অনেকে ঘর পেয়েও সেগুলোতে থাকছেন না। এমনকি কেউ কেউ ঘর ভাড়া কিংবা বিক্রিও করে দিয়েছেন—যা স্পষ্টভাবে সরকারি সম্পদের অপব্যবহার।ফাঁকা ঘরগুলোর সামনেই সাঁটানো মালিকদের মোবাইল নম্বর। সেসব নম্বরে কল দিলে পাওয়া যায় নানা অজুহাত—ওরশ, বেড়াতে যাওয়া, অসুস্থতা ইত্যাদি। কিন্তু পাশের বাসিন্দাদের সঙ্গে কথা বললে উঠে আসে ভিন্ন চিত্র—অনেক ঘর মাসের পর মাস ধরে ফাঁকা পড়ে আছে। রাত হলেই ঘরগুলোতে আনাগোনা শুরু করে এলাকার বখাটে যুবক ও অপরাধীরা। আব্দুর রহিম নামে এক বৃদ্ধ বলেন, ‘রাত নামলেই ভয় লাগে, এসব ঘরে ঢুকে যায় মাদকসেবীরা। চিৎকার, হইচই, মারামারি—সবই চলে। মেয়েদের নিয়েও ঘটে অসামাজিক ঘটনা।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু ঘর তৈরি করা। কারা পাবে, সেটা দেখার জন্য কমিটি থাকে।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলছে। বারখাইন আশ্রয়ণ প্রকল্পেও দ্রুত অভিযান চালানো হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ‘আমরা তদন্ত করছি। এখানে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা ঘর ভাড়া-বিক্রি ও মাদক কার্যক্রমে জড়িত। ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর Read more

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা
আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে। শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের Read more

আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ
আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের কোনো ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এনিয়ে বেশ আক্ষেপের সুরেই বাংলাদেশ Read more

নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীতে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে ফসলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন