ব্রাজিলে ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা ভেঙে পড়ে।সোমবার (১৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহরে এ ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ভাস্কর্যটির মালিকানা থাকা সংস্থা।ঘন ঝড়ের সঙ্গে প্রবল বাতাস বইতে থাকায় হাভান নামের একটি বড় খুচরো বিপণিবিতানের পার্কিং এলাকায় স্থাপিত এই স্ট্যাচুটি দুলতে দুলতে হেলে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ো হাওয়ার চাপে মূর্তির উপরের অংশ ভেঙে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ে মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।প্রায় ১১৪ ফুট উচ্চতার এই প্রতিরূপটি ব্রাজিলজুড়ে হাভান স্টোরগুলোর বাইরে স্থাপিত একাধিক অনুরূপ ভাস্কর্যের একটি। কোম্পানি সূত্র জানায়, প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উচ্চতার উপরের অংশটিই কেবল ভেঙে পড়েছে, তবে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু ভিত্তি বা পেডেস্টালটি অক্ষত রয়েছে।হাভান এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই ভাস্কর্যটি সেখানে ছিল এবং সব প্রয়োজনীয় কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় দল ও রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রশংসা করেন।এনডিটিভি জানায়, বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। আবহাওয়া দপ্তর জানায়, ওই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই জরুরি বার্তার মাধ্যমে বাসিন্দাদের ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল।ঝড়ের প্রভাব রিও গ্রান্ডে দো সুল রাজ্যের বড় অংশজুড়ে পড়ে। বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বাড়িঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে কিছু রাস্তা আংশিকভাবে জলমগ্নও হয়।আবহাওয়াবিদরা বলেন, একটি ঠান্ডা আবহাওয়ার ফ্রন্টের কারণেই হঠাৎ এই শক্তিশালী ঝড় ও দমকা হাওয়া সৃষ্টি হয়। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে চারদিনের তীব্র সামরিক সংঘাতের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন