ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হয়নি, বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় এক পর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি।রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। তবে পরিবারের বারবার নিষেধ সত্ত্বেও আকরাম জানান, আর ফিরে আসার সুযোগ নেই তার।১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবার এবং রাশিয়ায় থাকা পরিচিতজনদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ১৮ এপ্রিল আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। তার ইউনিটের আরও কয়েকজন সদস্য একই হামলায় প্রাণ হারিয়েছেন। আকরামের মা মোবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের কণ্ঠ শুনি না বহুদিন, এখন তো আর শোনার সুযোগও থাকল না।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার সূত্রে জানতে পেরে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ
জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য প্রার্থী হতে পারবে না। ফলে নিষিদ্ধ ছাত্রলীগসহ সরকার Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮
প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮

পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের Read more

রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা
রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন