পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে সংগ্রামে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। তবে বরাবরই মতোই বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় বলে দাবি করে আসছে ভারত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছেন।হিন্দিতে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘১৯৭১ সালের এই দিনে নিরাপত্তা বাহিনী অদম্য সাহস এবং সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করে। এই বিজয় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে, বিশ্বজুড়ে মানবতার সুরক্ষার জন্য একটি আদর্শ উদাহরণ স্থাপন করে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় সামরিক ক্ষমতা এবং বীরত্বের প্রতিফলন ঘটায়।’তিনি আরও বলেন, ‘এই বিজয় দিবসে আমি যুদ্ধের সময় জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং তিনিও বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন।ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যেসব সাহসী সেনা সদস্য আত্মত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেছেন, বিজয় দিবসে তাদের স্মরণ করছি। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অধ্যায় সৃষ্টি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে।’ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি করলেও ঐতিহাসিকভাবে এই দিনটির মূল বিজয় বাংলাদেশেরই। কারণ, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে দেশ হিসেবে জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ Read more

প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক Read more

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১২ টার দিকে এই Read more

জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া
জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী ছায়া

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন কলেজছাত্রী সুমাইয়া আক্তার ছায়া (১৯)। ৮ দিন ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর Read more

নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হোসিয়ারী শ্রমিক ফারুক নিহতের ঘটনায় ৫ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন