রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের নানি বলেন, ‘আমার নাতনিকে নাজরীন সুলতানা নামের একজনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দিই। বাসা থেকে নাজরীন সুলতানা আমাকে ফোন দিয়ে বলেন, “আপনার নাতনি মারিয়া গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।” তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’তিনি বলেন, ‘আমার নাতনির বাড়ি কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায়। বর্তমানে ধানমন্ডির রোড ৯/১ নং ৩৬ নম্বর বাসায় থাকতো।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের খবর জানালেন কনা
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের খবর জানালেন কনা

২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন। ছয় বছরের Read more

ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল
ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ Read more

কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন
একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন

গুলতেকিন খান একজন লেখক, কবি ও নাট্যকার। তিনি কবি ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী। আজ ২০২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন