নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় কারও নাম বাদ গেলে রাজ্যের নারীরা যেন রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন, সেই নির্দেশনা দিয়েছেন তিনি।রাজ্যের কৃষ্ণনগরে এক সমাবেশে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‌‌‘‘মা-বোনদের অধিকার তোমরা এসআইআরের নামে ছিনিয়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে?’’তিনি বলেন, ‘‘মা-বোনরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, তাই না? যেগুলো তোমরা রান্না করার সময় ব্যবহার করো। শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি তোমরা ছাড়বে? নারীরাই সামনে থেকে লড়বে, আর পুরুষরা থাকবে পেছনে।’’তিনি বলেন, নারীরা নাকি বিজেপি শক্তিশালী—এটা তিনি দেখতে চান? আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। নির্বাচন এলেই বিজেপি অর্থ খরচ করে, বাইরে থেকে মানুষ এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করে।কলকাতায় রোববার আয়োজিত গণ ভগবত গীতা পাঠ কর্মসূচির দিকে ইঙ্গিত করে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আমরা বাড়িতে প্রয়োজন হলে গীতা পাঠ করি। তা বলে সভা করার কী প্রয়োজন? ঈশ্বর থাকেন অন্তরে। যারা আল্লাহকে ডাকেন, তারাও হৃদয় থেকে ডাকেন।পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রমজান হোক কিংবা দুর্গাপূজা; আমরা একসঙ্গে প্রার্থনা করি। যারা গীতার কথা বলে চিৎকার করছে, আমি জানতে চাই, শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি—সহিংসতা, বৈষম্য আর বিভাজন নয়।’’তিনি বলেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহাপুরুষেরা মানুষকে কখনো বিভক্ত করেননি। তাহলে তোমরা কে?; প্রশ্ন করেন মমতা।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৪ Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে বহুদিন ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছিল সরকার। ধারণা ছিল, Read more

খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন