আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বানচাল করে দেয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে।তিনি বলেন, মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না।এ সময় ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনী জোকসা জোষে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এসব কাজ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু
মতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু

মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ থেকে আগারগাঁও রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ অক্টোবর) Read more

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

ফটিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্রসহ যুবক আটক
ফটিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ, চাবুক, কুড়াল, মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন