রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পেছনে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ—প্রতারণা, অর্থ আত্মসাৎ, কর্মীদের হয়রানি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। এলাকাবাসী বলেন, গত ৫ আগস্ট-এর পর থেকে সেবা ফাউন্ডেশনের আর্থিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। প্রতিষ্ঠানটি গ্রাহকের কোটি কোটি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরাসরি অস্বীকারও করেছে বলে অভিযোগ উঠেছে। এনজিওটির সাবেক ও বর্তমান কর্মীদের অভিযোগ, মামুনুর রশীদ গত ৬-৭ মাস ধরে কোনো বেতন পরিশোধ করেননি। কর্মীদের চাপে পড়ে তিনি হুমকি, মামলা ও নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠান চালু রাখার চেষ্টা করছিলেন। সম্প্রতি কর্মীরা একযোগে কাজ করতে অস্বীকৃতি জানালে, প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ হয়ে যায় এবং প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মামুনুর রশীদ একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছিলেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে মামলা ও হামলার ভয় দেখাতেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও, পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ Read more

মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা
মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। লাঙ্গল প্রতীকের Read more

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২
নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু নিহত ও আহত ১২

নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ থেকে Read more

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব Read more

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন