চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হক মঞ্জিল বাড়ি এলাকায় মোহাম্মদ ইসমাইল ও নজরুল নামে দুই ব্যক্তির গরুর খামারে এ লুটের ঘটনা ঘটে।এর আগে ১২ দিন আগেও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে গরুবোঝাই একটি ট্রাক থামিয়ে চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৮টি গরু নিয়ে যায় ডাকাতের দল। পরে পুলিশ খবর পেয়ে বাড়বকুণ্ড ইউনিয়ন থেকে গরুগুলো উদ্ধার করে।ভুক্তভোগীরা জানান, ডাকাতদের মাথায় মানকি টুপি ছিল এবং তারা বিশেষ ইশারায় কথা বলছিল। এ ঘটনায় গরুর মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। গরুগুলো উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ২০–২৫ জনের একটি ডাকাত দল চট্টগ্রাম মহাসড়কের পাশে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন এন আই ডেইরি ফার্মে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে খামারিকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় খামারের পাশের এক দোকানদার ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে বাইরে এলে ডাকাতরা তাকেও হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। একপর্যায়ে তিনি কোনোভাবে সাঁতরে অন্য পাড়ে উঠে প্রাণে বেঁচে যান।এদিকে এলাকায় বারবার চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।খামারের মালিক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘বেকারত্ব ঘোচাতে জমি বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা দুজন মিলে খামারটি দিয়েছিলাম। কিন্তু আজ ডাকাতের হানায় আমাদের সর্বস্বান্ত করে দিয়ে গেছে। এখন সংসার চলবে কীভাবে, ব্যাংকের ঋণই বা কীভাবে শোধ করব?’ তিনি আরও বলেন, নাম্বারবিহীন একটি ট্রাকে গরুগুলো তুলে ডাকাতরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকামুখী চলে যায়।সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গরুগুলো উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তদন্তসহ অভিযান অব্যাহত রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

সংবাদ প্রকাশের পর সরানো হলো ‘দেখা না পাওয়া’ নাটোরের সেই ওসিকে
সংবাদ প্রকাশের পর সরানো হলো ‘দেখা না পাওয়া’ নাটোরের সেই ওসিকে

একাধিক অভিযোগ ও তীব্র জনঅসন্তোষের পর নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে অবশেষে থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা Read more

শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ
শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন