কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শিয়ালমারি পশুহাটের দিন এবং সোমবার ডুগডুগি হাটের দিন এমন ঘটনা বেশি ঘটছে।সাধারণত গরু ব্যবসায়ীদের টার্গেট করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছে একটি অসাধু চক্র। এতে করে পুঁজি হারিয়ে পথে বসতে হয়েছে অনেকের। পশুহাটের দিন অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে বাসে বা অন্যান্য যানবাহনে চলাচল করছে। তারা চেতনানাশক ব্যবহার করে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে তার পকেট বা লুঙ্গি কেটে টাকা নিয়ে সটকে পড়ছে। বাসের হেলপার অজ্ঞান অবস্থায় ব্যবসায়ীকে পশু হাটের কোন এক স্থানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। পশুহাটে থাকা লোকজন অচেতন অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করছে। দীর্ঘক্ষণ চিকিৎসা নেওয়ার পর জ্ঞান ফিরলে সে বুঝতে পারছে তার সর্বস্ব লুট হয়ে গেছে। কোরবানির ঈদ আসলেই এমন ঘটনা শিয়ালমারি ও ডুগডুগি পশুহাটের দিন প্রায়ই ঘটে। গত বছর কুরবানির ঈদের আগে এমন ঘটনা অনেক ঘটেছে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে শিয়ালমারি পশুহাটে গরু কিনতে আসছিলেন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের চমোন আলী। দর্শনাতে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি।যানবাহনে ছাড়াও পশুহাটের মধ্যে পেয়ারা, শসা, পান, আমড়া, শরবত ও অন্যান্য খাবারের মধ্যে চেতনানাশক ব্যবহার করে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটছে।ইতোমধ্যে আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পশু হাটের ইজারাদার, খামারি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। অজ্ঞান পার্টি ও মলম পার্টির প্রতিরোধে পশু হাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন তিনি।অজ্ঞান পার্টি রোধে হাটের মধ্যে খাবারের হোটেলে হাট মালিকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত সিসিটিভি স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, যত্রতত্র ভ্রাম্যমাণ হোটেল না বসানোসহ নানা নির্দেশনা দেন তিনি।জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস অজ্ঞান পার্টি ও মলম পার্টি প্রতিরোধে যাত্রীবাহী বাসে অভিযান শুরু করেছেন। যানবাহনে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের সাবধানতা ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের ধরতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান
ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিরুদ্ধে মামলা দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট।বুধবার Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন
নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

কুড়িগ্রামে এক সেতুর ভাঙনে ১১ গ্রামের মানুষের ভোগান্তি
কুড়িগ্রামে এক সেতুর ভাঙনে ১১ গ্রামের মানুষের ভোগান্তি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন