ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন বিচলিত হননি তিনি। কিন্তু একটু পরই কোবরাটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় বসিয়ে দেয়। এরপরই ঘটে আসল ঘটনা।সাপের কামড় খেয়ে আতঙ্কিত না হয়ে উলটো সাপকে কামড়ে দেয় সেই কৃষক। কামড় দিয়ে মেরেই ফেলে সেই সাপটিকে। অদ্ভুদ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।পুলিশকে সেই কৃষক জানান, ক্ষেতে কাজ করছিলেন তিনি। সে সময় সাপটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা পেলেও সাহস হারাননি তিনি। তখন রাগ হয়ে তিনি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দেন।স্থানীয়রা জানান, সাপটি ঘটনাস্থলেই মারা যায় তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসী দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন। পরে তিনি বলেন সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ।যদি সামান্য বিষ তার মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই করা উচিত নয়। স্থানীয়রা ভেবেছিল তিনি হয়তো মজা করছেন। কিন্তু পরে মাঠে গিয়ে দেখেন সাপটা সত্যিই মরে পড়ে আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন

জীর্ণশীর্ণ কুঁড়েঘরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের মতিয়ার ও রহিমা বেগম দম্পতি। দীর্ঘদিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে গেলেও তাদের Read more

এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম
এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম

বাংলাদেশে সরকারের পতনের পর নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী Read more

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত Read more

ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল
ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত Read more

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন