রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাকসু ভবনের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।এ সময় তারা প্রচারণার শেষ মুহূর্তের সার্বিক তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখনও কোনো বড় বাধা দেখছে না বলেও জানানো হয়। তবে পূর্বসতর্কতা হিসেবে নির্বাচন কমিশনকে কিছু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জোটটি।সম্মিলিত শিক্ষার্থী জোটের দাবি, নির্বাচন কমিশনের প্রণীত আচরণবিধি মেনেই তাদের সব নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে। তবে তারা এই আচরণবিধি সংক্রান্ত কোনো সংশোধনীর প্রয়োজন থাকলে, তা সংশোধিত করে আবারও প্রকাশ করার আহ্বান জানায়।সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, নির্বাচন কমিশনার যদি তাদের এই আহ্বানগুলো নজরে আনেন এবং আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে।এ সময় নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীদের প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানায় শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা Read more

টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)

ইউএস ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আছে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ। একনজরে দেখে নিন Read more

শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন