বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় এই ঋণচুক্তি সই হয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং ওএফআইডি-এর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আলখালিফা সই করেন।ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে। ঋণটির সুদের হার বছরে ছয় মাস মেয়াদি ইউরিবর (EURIBOR) প্লাস ১ দশমিক ২০ শতাংশ। এছাড়াও, উত্তোলন না করা অর্থের ওপর বছরে ০ দশমিক ২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে। ঋণের মেয়াদ ১৮ বছর, যার মধ্যে তিন বছর গ্রেস পিরিয়ড থাকবে।ওপেক ফান্ড ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলত সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে আসছে।ইআরডি আরও জানিয়েছে, এ পর্যন্ত ওএফআইডি বাংলাদেশে ৩২টি সরকারি খাতে মোট ৬৯৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বেসরকারি খাতে ৩১০ দশমিক ২১ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় Read more

লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়
লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়

কক্সবাজার পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের লাইনম্যান মোহাম্মদ সুমন মৃধার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় জমেছে। সংযোগ নিতে চাইলে ঘুষ, মিটার বদলাতে Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা
গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন