আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।  তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। এটা এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই। ওনি বারবার কিন্তু জনগণের আস্থার বাইরে গিয়ে, আমাদের জুলাই সনদটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন। গণ-অভ্যুত্থানের পটভূমি না ধরে ওনি জনগণের যে ঐতিহাসিক সনদ প্রকাশ, সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে।‘ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তরে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।’তিনি বলেন, আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও যেই ফ্যাসিবাদী শক্তিগুলো রয়েছে, তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক জুলাই সনদকে ভন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্ব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।পাটওয়ারী আরও বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর দোষ না চাপিয়ে, নিজেদের ভুলের কাফফারা দিন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেওয়া হবে, তা দেখেই আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট আগে না নির্বাচনের সঙ্গে হবে—এই বিতর্ককে ‘মল্লযুদ্ধ’ আখ্যা দিয়ে নাসীরুদ্দীন বলেন, এমন তর্ক-বিতর্ক করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না। যারা এ বিতর্ক সৃষ্টি করছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।তিনি আরও বলেন, গণভোট যে কোনো সময়েই হতে পারে, এনসিপি তাতে শুভকামনা জানাবে। তবে তা অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসি ইংরেজিকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ

ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির এক মহাযজ্ঞে নেমেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। নির্বাচন Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী
মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর Read more

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের একসময় মোংলা বন্দরের পরিচিতি ছিল শুধুই একটি রপ্তানি Read more

জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধু জার্মানির ন্যাশনাল ভিসা (যেমন: কর্মসংস্থান ভিসা) ইস্যু করে থাকে। শেনজেনভুক্ত অন্য কোনো দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন