বনী ইসরাঈলের নবী ছিলেন হজরত মুসা (আ.)। বনী ইসরাঈলকে দাস করে রেখেছিল ফেরাউন। তাদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালাতো ফেরাউন। আল্লাহ তায়ালা মুসা (আ.)-কে বনী ইসরাঈলের নবী বানালেন। তার মাধ্যমে তাদের ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন এবং তিনি বনী ইসরাঈলকে হেদায়েতের পথে আহ্বানের নির্দেশ দিলেন।আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তাদেরকে হেদায়েতের পথে ডাকলেন এবং স্মরণ করিয়ে দিলেন তাদের এক সময়ের দুর্দশার কথা। তারা হেদায়েতের কথা শুনতে অস্বীকৃতি জানালে তিনি তাদের বললেন—‘যদি তোমরা এবং পৃথিবীতে যারা বসবাস করে, তারা সবাই আল্লাহ তায়ালার নেয়ামতসমূহের নাশোকরী করো, তবে স্মরণ রেখো, এতে আল্লাহ তায়ালার কোন ক্ষতি নেই। তিনি সবার প্রশংসা, কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার উর্ধ্বে। তিনি আপন সত্তায় প্রশংসনীয়। তোমরা তার প্রশংসা না করলেও সব ফিরিশতা এবং সৃষ্টজগতের প্রতিটি অণু-পরমাণু তার প্রশংসায় মুখর। কৃতজ্ঞতার উপকার সবটুকু তোমাদের জন্যই।’পবিত্র কোরআনে মুসা (আ.) এর কথাটি বর্ণিত হয়েছে এভাবে—وَ قَالَ مُوۡسٰۤی اِنۡ تَكۡفُرُوۡۤا اَنۡتُمۡ وَ مَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیۡدٌআর মূসা বলেছিলেন, ‘তোমরা এবং যমীনের সবাই যদি অকৃতজ্ঞ হও, তারপরও আল্লাহ অভাবমুক্ত ও সর্বপ্রশংসিত।’ (সূরা ইবারাহিম, আয়াত : ০৮)এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা বলেন—‘হে আমার বান্দাগণ! যদি তোমাদের আগের ও পরের সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে তাকওয়ার চরম পরাকাষ্ঠা দেখিয়ে একজনের অন্তরে পরিণত হও, তবুও তা আমার রাজত্বের সামান্যতম কিছুও বৃদ্ধি করবে না।হে আমার বান্দাগণ! যদি তোমাদের আগের ও পরের সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে অন্যায়ের দিক থেকে একজনের অন্তরে পরিণত হও, তবুও তা আমার রাজত্বের সামান্যতম অংশও কমাতে পারবে না…।’ (মুসলিম, হাদিস : ২৫৭৭)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরি যাওয়া গাভি ফেরত দিতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
চুরি যাওয়া গাভি ফেরত দিতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া গাভি-বাছুর ফেরত পেতে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষের অভিযোগ উঠেছে। গাভি-বাছুর মালিক ফজলু Read more

নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন