সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য সাড়ে ৮ লক্ষ টাকা। মঙ্গলবার (১৭ জুন) ভোর রাতে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই চোরাচালানকৃত পণ্যগুলো উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২১৩/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা এলাকার শ্মশানঘাট নামক স্থান থেকে ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা আটক করা হয়। এ সময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে Read more

শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত খেলেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সেই হতাশার রেশ কাটার আগেই ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় Read more

জীবননগরে যুবকের লাশ উদ্ধার
জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের Read more

ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত
ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন