রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার রাতে (২৮ অক্টোবর) পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।মামলায় আসামি করা হয়েছে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের দমদমা গ্রামের মৃত সেরাজ মোল্লার ছেলে আজিজুল মোল্লা (৪৮)-কে। ভুক্তভোগী তরুণী বৃষ্টি খাতুন মমিন আলী ও দেলোয়ারা বেগম দম্পতির মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা-মাতা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন এবং ছোট ভাইসহ সেখানে বসবাস করেন। বৃষ্টি খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি দমদমা গ্রামে দাদী আনোয়ারার (৭০) কাছে থাকতেন।গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দাদী বাজারে গেলে প্রতিবেশী চাচা আজিজুল মোল্লা বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কাউকে না বলার জন্যও হুমকি দেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে আজিজুল ওই তরুণীকে ধর্ষণ করেছেন।ঘটনার প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ভুক্তভোগীর দাদী বিষয়টি ফোনে মেয়ের বাবা–মাকে জানান। এরপর তারা গাজীপুর থেকে পুঠিয়ায় এসে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি গোপনে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগীর পরিবার আপস না করে আইনের আশ্রয় নেয়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ১০ Read more

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

শাহজাদপুর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত
শাহজাদপুর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর সরকারি কলেজের আয়োজনে সেমিনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা
স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে সানাউল্লাহ বাদশা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সানাউল্লাহ'র প্রেমিকা ও তার স্বামী ওই ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন