সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে কামাল আহমেদ খান। চার মামলায় বিগত ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন।জানা যায়, পুলিশ হত্যাসহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য বিগত এপ্রিল মাসের ২২ তারিখে সিরাজগঞ্জ জজ আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বার্ধক্যজনিত রোগসহ নানা কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা জানান, ‘বাচ্চু খান হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগাক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারাগার থেকে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়েছে। স্বজনরাও রওনা হয়েছেন মরদেহ গ্রহনের জন্য।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না
জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যের আহ্বান জাগপার রাশেদ প্রধানের
ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যের আহ্বান জাগপার রাশেদ প্রধানের

ভারতীয় আধিপত্য ও আগ্রাসন রুখে দিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় গণতন্ত্র পার্টি - জাগপার সহসভাপতি ও দলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন