এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন বলে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।প্রতিবেদনে তিনি বলেন, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছে।মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে দুর্ঘটনা ও মানুষের যাতায়াতের ভোগান্তি কমিয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হলে ঈদের আগে কমপক্ষে ৪ দিনের সরকারি ছুটি থাকা দরকার। ঈদের যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সবার আগে আমাদের গণপরিবহন ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। প্রশিক্ষিত দক্ষ চালক, ফিটনেস বিহীন যানবাহন, মানসম্মত সড়কের পাশাপাশি আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি।তিনি আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক-মহাসড়কের বৃষ্টির কারণে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বেপরোয়া যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। ঈদের পরে বেশিরভাগ দুর্ঘটনা বিরামহীন ও বিশ্রামহীনভাবে যানবাহন চালাতে গিয়ে সংগঠিত হয়েছে। ফলে এসব দুর্ঘটনায় সিংহভাগ খাদে পড়ে ও দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লেগে যাওয়ার ঘটনা বেশি ঘটেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি এবারের ঈদেও চরমে ছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের ঈদে বাড়ি যাতায়াত করতে হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলজুড়ে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
ইসরায়েলজুড়ে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু Read more

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে Read more

চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর
চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন