পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। ঢাকা মহানগরে ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত আছে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশ পথ গুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। আশপাশের পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় কোনো যানবাহন প্রবেশ বা পার্কিং করা যাবে না। মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনকে এন্ট্রি পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় Read more

জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত
ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও Read more

নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার
নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মৃতদেহ Read more

দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন। রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর Read more

বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!
বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!

শিশু নাজমুল (১০) এক দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন