ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির ঘটনার মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম মো. নয়ন সিকদার (৩২)।সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে ঢাকার কোতয়ালী থানার ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নয়ন শিকদার (৩২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের প্রয়াত আনসার সিকদারের ছেলে।র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার প্রায় ১১ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার ইংলিশ রোড এলাকায় অভিযান চালান র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত নয়ন সিকদারের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতা মামলা রয়েছে। তাকে জেলার সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে গত বছরের ১৬ নভেম্বর দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতুর টোল প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই মিনিবাসের গতিরোধ করে ৬-৭ জনের একদল লোক র‌্যাব পরিচয় দিয়ে গার্মেন্ট ব্যবসায়ী রানা তালুকদারকে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে যায়। মাইক্রোযোগে ওই ব্যবসায়ীকে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনখালী এলাকায় ফেলে রেখে তার সঙ্গে থাকা ৩০ লাখ ১১ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনায় ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 
গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের Read more

যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প
যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র Read more

সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরান তাদের নৌ-ক্ষমতা ধ্বংস করে দেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সাহস করেন, Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!
ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!

দীপাবলির প্রস্তুতির সময় এক কিশোরীকে ঘর পরিষ্কার করতে বলেন তার মা। এতেই বাজে বিপত্তি। অভিমান করে বাড়ির মোবাইল টাওয়ারে উঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন