জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) দুপুরে একই স্কুলের একাধিক ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগে সেকেরচর গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থী অভিভাবকরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তি দাবি করেন।বকশীগঞ্জ উপজেলার সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড় প্রায়ই একই স্কুলের তার নিজ কক্ষে নিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে থাকেন। ঘটনা ফাঁস হওয়ার পর সেকেরচর গ্রামের জনসাধারণ ও শিক্ষার্থী অভিভাবকরা স্থানীয় প্রশাসনের কাছে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের অপসারণ ও শাস্তি দাবি করেন। কোন প্রতিকার না পাওয়ায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থী অভিভাবকরা ৩ আগস্ট রবিবার দুপুরে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের অপসারণ ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ২ আগস্ট একই কারণে স্কুল ক্যাম্পাসে মানববন্ধনও করেছে এলাকার সাধারণ মানুষ।সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক দুলাল মিয়া, আরিফুল ইসলাম বাবু ও মোস্তফা জামাল। বিক্ষোভ শেষে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আত্মগোপনে এবং তার মোবাইল বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি। তবে তার ছোট ভাই নাহিদ ইসলাম জানিয়েছেন, ঘটনা ডাহা মিথ্যা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্মীরা
নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্মীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের দলীয় পদবী নিয়ে আলোচনা Read more

আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
আয়মন নদীর সাড়ে ৫ কোটির প্রকল্পের সিসি ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আয়মন নদীর একপাশে সিসি ব্লক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ Read more

কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের Read more

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক Read more

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন