ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় পশ্চিমা এই সামরিক জোটের সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‌‌‘‘যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’’তিনি বলেন, ‘‘এখন সেই লড়াইয়ে সামরিকভাবে জয় হয়েছে, যেখানে তাদের জন্য ঝুঁকির পরিমাণ ছিল খুবই নগণ্য। অথচ তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে, যা দিতে তারা বাধ্য হচ্ছে।’’ট্রাম্প লিখেন, ‘‘কিন্তু তারা হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না; যা একটি সাধারণ সামরিক কৌশল মাত্র এবং তেলের এই উচ্চমূল্যের একমাত্র কারণও এটিই।’’মিত্রদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘‘অত্যন্ত কম ঝুঁকিতে এটি করা তাদের জন্য খুবই সহজ ছিল। কাপুরুষের দল, আর আমরা এটি মনে রাখব!’’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার Read more

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

ধামরাইয়ে অনুমোদনহীন সিসা কারখানা, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে
ধামরাইয়ে অনুমোদনহীন সিসা কারখানা, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে

ঢাকার ধামরাইয়ে আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে সিসা তৈরির কারখানা। এর ফলে চরমভাবে স্বাস্থঝুকিতে রয়েছে ওই এলাকায় বসবাসরত মানুষ।এছাড়া পুরাতন Read more

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন