ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিতি ছিল তার।শামীম আকতারের ভাই জাপান জানান, ইতালিতে থাকা ভাবি মোবাইলে জানান যে শামীম ঘরের ভিতর গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। বাজার থেকে ছুটে আসার আগেই মারা যায় শামীম। দরজা ও বাড়ির গ্রিল বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে দেখি ঝুলন্ত অবস্থায় আছে শামীম।স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দুই মাস আগে ৩০ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আকতার ও স্ত্রী মুক্তা আক্তার। ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার।শামীমের ভাই জানান, ইতালিতে ভাবি যাওয়ার পর কাজে যোগ দিতে পারেনি। তার ভরণ-পোষণের জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা পাঠাতে হতো। টাকার জন্য খুব চাপে ছিল শামীম। আজ কী হয়েছে, কেউ বলতে পারছি না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!

চট্টগ্রাম নগরীতে উদ্ঘাটিত হয়েছে এক ভয়ংকর ও পরিকল্পিত কর–জালিয়াতির কেলেঙ্কারি।  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের এক এসেসমেন্টে ‘ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ Read more

ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো

টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি কাটাতে প্রকৃতির টানে, স্বস্তির খোঁজে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছুটে এসেছে দেশের নানা প্রান্তের মানুষ। Read more

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন Read more

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক Read more

বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি
বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি

জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি। তাদের জন্য ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বাকী ২৩৭ আসনে নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন