বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে সৌদি প্রবাসী জলিল হাওলাদারের বাড়িতে এ অনশন শুরু করে ওই যুবতী। এ ঘটনার পর থেকেই বাড়ি থেকে প্রবাসী জলিল গা-ঢাকা দিয়েছে। পুলিশসহ স্থানীয় গণ্যমান্যরা দাবি পূরণের আশ্বাস দিলে ওই যুবতী মঙ্গলবার (১৭ জুন) দুপুরে অনশন প্রত্যাহার করে নেয় ও বাবার বাড়ি ফিরে যায়।ওই গ্রামের যুবতী (সাবিনা আক্তার বৃষ্টি) বলেন, ‘২০২১ সালে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কর্মের জন্য প্রেমিক জলিল ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমায়। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা কাজী অফিসে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে প্রেমিক জলিল মোবাইল ফোনে আমাকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মতই আমার সঙ্গে জলিলের মোবাইলে কথপকথন হতো। অতি সম্প্রতি সৌদি থেকে জলিল দেশে ফিরে এসে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে সোমবার সকালে আমি অনশন শুরু করি। আমার উপস্থিতি টের পেয়ে প্রবাসী স্বামী জলিল বাড়ি ছেড়ে আত্মগোপন করেছে।’অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত প্রবাসী জলিল হাওলাদারের ব্যবহৃত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে জলিলের বোন হাবিবা বেগম বলেন, ‘ষড়যন্ত্র করে আমার ভাইয়ের বিরুদ্ধে ওই যুবতী অপপ্রচার চালাচ্ছে।’ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অনশনকারী তরুণীকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছি। ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানের জন্য অভিযুক্ত যুবক ও অনশনকারী তরুণীর পরিবার আগামী ২৮ জুন স্থানীয় এক শালিস বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে পরবর্তীকালে করণীয় নির্ধারণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার Read more

দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের

বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাঁধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে Read more

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। আজ Read more

দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে
দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে

রেকর্ড দামে স্বর্ণের বাজার চড়লেও ধাক্কা খেতে হয়েছে গয়নার বিক্রেতাদের। চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গয়নার চাহিদা কমেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন