বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পর আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে পরীক্ষার্থীকে ইন্টিমেশন জমা দিতে হয়।ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস পার হলে প্রয়োজনীয় কার্যক্রম শেষে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

তারেক রহমান সুস্থ আছেন
তারেক রহমান সুস্থ আছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি সত্য নয়। তিনি সুস্থ আছেন।শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক Read more

চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ
চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচ থেকে আবু নোমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার Read more

যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩
যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা Read more

মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের
মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের

মঙ্গলগ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ। আর সেই শক্তির জোগান মিলবে মঙ্গলের বাতাস থেকেই। গ্রহটির নিজস্ব বায়ুমণ্ডলে বিদ্যুৎ উৎপাদন Read more

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন