চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচ থেকে আবু নোমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (০৬ এপ্রিল) তিনটার দিকে দোহাজারী এলাকায় সাঙ্গু নদীর সেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া এলাকার  আবু সৈয়দের পুত্র।স্থানীয়সূত্র জানায়, দোহাজারী বার্মা কলোনী ও কাঠগড় এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। এ সময় মারামারি দেখতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আত্মরক্ষার্তে নদীতে ঝাপ দিলে সাঁতার না জানায় সে পানিতে ডুবে মারা যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। সে আট-নয় মাস আগে কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া এলাকা থেকে কাজের সন্ধানে দোহাজারীতে আসে। বর্তমানে সে ইট ভাঙ্গার কাজ করে।চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব‍্যাপারে পরবর্তী  আইনানুগ ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’
‘১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে’

বাংলাদেশ ছোট একটি দেশ। আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ Read more

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী আটক
গুলিস্তানে মিছিলের চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন Read more

শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র
শিশুর বমি কখন পবিত্র-অপবিত্র

শিশু বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে। তবে দুধের শিশু অর্থাৎ শুধু দুধ Read more

কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ
কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ

কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু জুমার নামাজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন