চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির পানিতে নামত ছড়া—সেই পাহাড়ের বুক আজ বিদীর্ণ। দিন-রাত চলেছে মাটি কাটা। প্রশাসনের অভিযান হয়, জরিমানা হয়, কিছুদিন বন্ধ থাকে—তারপর আবার নতুন করে শুরু হয় সব। যেন জরিমানাও এখন এই ব্যবসারই অংশ।শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার পশ্চিমাঞ্চলের পাহাড়ঘেরা এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কেবি–৩ নামক ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩–এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মাসে কেবি–৩ নামক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে মালিকপক্ষ পুনরায় পাহাড় কেটে মাটি উত্তোলন শুরু করে। বিষয়টি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্বিতীয়বারের মতো কড়া ব্যবস্থা নেন।স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এলাকাটির প্রাকৃতিক পাহাড়গুলো অবৈধভাবে কেটে নিচ্ছে একাধিক ইটভাটা মালিক। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বাড়ছে।স্থানীয় কৃষক আবদুল মালেক বলেন, আমাদের ছনখোলার পাহাড় আগে সবুজ ছিল, গাছপালা ছিল। এখন ইটভাটার মালিকরা পাহাড় কেটে সমান করে ফেলেছে। বৃষ্টি হলেই মাটি ধসে আমাদের জমিতে নেমে আসে।স্থানীয় বাসিন্দা রওশন আরা বেগম বলেন, বছরের পর বছর পাহাড় কেটে ইটভাটা চলছে। এখন প্রশাসন নামায় কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা চাই, এসব ভাটা একেবারে বন্ধ করে দেওয়া হোক।আরেকজন স্থানীয় যুবক জসিম উদ্দিন বলেন, ভাটাগুলো বন্ধ হলে এলাকার মাটি, বায়ু, পরিবেশ সবই বাঁচবে। মানুষ আর ধুলাবালিতে হাঁপিয়ে উঠবে না।স্থানীয় পরিবেশ কর্মীরা বলছেন, এওচিয়ার সবগুলো ইটভাটা পাহাড় কেটে মাটি নিচ্ছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়, কিন্তু পরিবেশ অধিদপ্তর খুব একটা তৎপর নয়। তাই অবৈধ ব্যবসায়ীরা আবার সাহস পায়।ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩–এর ৮(১) ধারায় বলা আছে—সরকারি অনুমোদন ব্যতীত পাহাড় কেটে মাটি সংগ্রহ বা পরিবেশের ক্ষতি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, বা দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। কিন্তু বাস্তবে জরিমানার টাকা পরিশোধ করেই অধিকাংশ ভাটা পুনরায় পুরনো অবস্থায় ফিরে যায়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতকানিয়ার পাহাড় ও পরিবেশ রক্ষায় অভিযান চলবে। কোনো অবস্থাতেই অবৈধ ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এওচিয়া অঞ্চলে পাহাড় কেটে মাটি তোলা বন্ধের জন্য বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু কেবি–৩ নামক ইটভাটা তা উপেক্ষা করেছে। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আবারও এ ধরনের অপরাধ ঘটলে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই Read more

রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি
রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি

সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।রাশিয়ার শীর্ষ জেনারেল ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি Read more

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস
নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস

যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত Read more

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু Read more

বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা  প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে Read more

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭
পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন